ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

আঞ্চলিক অস্থিরতা বন্ধে ইরানকে ১২টি মুসলিম দেশের কড়া বার্তা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ইরানকে অবিলম্বে সব ধরনের সামরিক হামলা বন্ধ এবং আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে ১২টি আরব ও মুসলিম দেশ। সৌদি আরবের রিয়াদে পররাষ্ট্রমন্ত্রীদের এক বিশেষ বৈঠকের পর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এই কঠোর অবস্থান জানানো হয়। বিবৃতিতে দেশগুলো ইরানের সাম্প্রতিক আক্রমণাত্মক কর্মকাণ্ডের তীব্র নিন্দা প্রকাশ করে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরে।

পররাষ্ট্রমন্ত্রীরা অভিযোগ করেন, ইরানের হামলায় জর্ডান, আজারবাইজান ও তুরস্কের মতো দেশগুলোর বেসামরিক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে আবাসিক এলাকা, তেল স্থাপনা, বিমানবন্দর এবং কূটনৈতিক চত্বরকে লক্ষ্যবস্তু করার বিষয়টিকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিবৃতিতে এই ধরনের অস্থিতিশীল পরিবেশ বন্ধে ইরানকে দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৫ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় রোববার

আঞ্চলিক অস্থিরতা বন্ধে ইরানকে ১২টি মুসলিম দেশের কড়া বার্তা

আপডেট সময় : ১২:০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬