পাকিস্তানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ড। তিনি মার্কিন আইনপ্রণেতাদের জানিয়েছেন, ইসলামাবাদের এই ক্ষেপণাস্ত্র প্রযুক্তি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডকে সরাসরি লক্ষ্যবস্তু করার সক্ষমতা অর্জন করতে পারে। এমন পরিস্থিতি তৈরি হলে পাকিস্তানও রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও ইরানের মতো যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি হিসেবে আবির্ভূত হবে।
সিনেট ইন্টেলিজেন্স কমিটির এক শুনানিতে বৈশ্বিক হুমকি নিয়ে আলোচনা করতে গিয়ে গ্যাবার্ড উল্লেখ করেন, পাকিস্তান বর্তমানে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির যে প্রচেষ্টা চালাচ্ছে, তা অদূর ভবিষ্যতে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় (আইসিবিএম) রূপান্তরিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে আঘাত হানা তাদের জন্য সহজ হয়ে উঠবে বলে তিনি সতর্ক করেন।
রিপোর্টারের নাম 





















