ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানে ব্যাপক প্রাণহানির খবর পাওয়া গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত ২০৬ জন শিশু ও কিশোর নিহত হয়েছে। নিহতদের প্রত্যেকের বয়স ১৮ বছরের কম বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এছাড়া এই অভিযানে আহত হয়েছে আরও অন্তত এক হাজার ৪০১ জন অপ্রাপ্তবয়স্ক।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, হামলায় হতাহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারীও রয়েছেন। গত কয়েক দিনের অভিযানে ২২৭ জন নারী প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন তিন হাজার ৩২৯ জন। বর্তমানে এক হাজার ১১১ জন গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ১৯ হাজার ৫০৬ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তবে চলমান এই অভিযানে সর্বমোট নিহতের সংখ্যা এখনো সুনির্দিষ্টভাবে জানায়নি ইরান সরকার।
রিপোর্টারের নাম 





















