লেবাননের রাজধানী বৈরুতের মধ্যাঞ্চলে বুধবার ভোরে ইসরাইলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত এবং আরও ৪১ জন আহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। এই হামলার পর বৈরুতের অন্য একটি এলাকায় নতুন হামলার হুমকি দিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী, যা নগরবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।
গত ২ মার্চ থেকে লেবানন সরাসরি ইরান-ইসরাইল সংঘাতে জড়িয়ে পড়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে তেহরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলের দিকে রকেট হামলা শুরু করার পর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। এর প্রতিক্রিয়ায় লেবাননে ইসরাইলের সামরিক অভিযান আরও তীব্র ও বিস্তৃত হয়েছে। বর্তমানে দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক বিমান হামলার পাশাপাশি দক্ষিণাঞ্চলে স্থল অভিযান চালাচ্ছে ইসরাইলি বাহিনী। বৈরুতের কেন্দ্রেও একাধিকবার হামলা হয়েছে, যার অনেকগুলোই কোনো পূর্ব সতর্কতা ছাড়াই চালানো হয়েছে।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, ভোরের হামলাটি মধ্য বৈরুতের জুকাক আল-ব্লাত এলাকায় একটি আবাসিক ভবনে চালানো হয়। ঘনবসতিপূর্ণ এই এলাকাটি সরকারি কার্যালয় ও কয়েকটি বিদেশি দূতাবাসের কাছাকাছি অবস্থিত।
রিপোর্টারের নাম 























