ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ইরান হামলায় আমিরাতে নিহতদের বেশিরভাগই পাকিস্তানি, বাংলাদেশি ও নেপালি

সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ছয়জন বেসামরিক নাগরিকের মধ্যে একজন ফিলিস্তিনি ব্যতীত বাকি সবাই পাকিস্তান, বাংলাদেশ এবং নেপালের নাগরিক। দেশটির কর্তৃপক্ষ নিহতদের নাম প্রকাশ করেছে, যা থেকে এই তথ্য জানা যায়।

প্রকাশিত তালিকা অনুযায়ী, নিহত ছয়জনের মধ্যে তিনজন পাকিস্তানি, একজন বাংলাদেশি, একজন নেপালি এবং একজন ফিলিস্তিনি নাগরিক রয়েছেন। নিহত বাংলাদেশির নাম আহমেদ আলী, যিনি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গাজিটেকা গ্রামের বাসিন্দা ছিলেন। মধ্যপ্রাচ্যজুড়ে চলমান ইরান যুদ্ধে এ পর্যন্ত পাঁচজন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে; যার মধ্যে একজন দুবাই, একজন বাহরাইন এবং তিনজন সৌদি আরবে নিহত হয়েছেন।

গাল্ফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ১৭ মার্চ মঙ্গলবার ইরানের ছোড়া ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৪৫টি ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়েছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটি ইরানকে লক্ষ্য করে ছোড়া ৩১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১৬৭২টি ড্রোন প্রতিহত করেছে।

এই হামলাগুলোতে যারা আহত হয়েছেন, তারা আরব আমিরাত, বাংলাদেশ, মিশর, ইথিয়োপিয়া, ফিলিপিন্স, পাকিস্তান, ইরান, ভারত, শ্রীলঙ্কা, আজারবাইজান, ইয়েমেন, ফিলিস্তিন, উগান্ডা, ইরিত্রিয়া, লেবানন ও আফগানিস্তানের নাগরিক।

এছাড়াও, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যে গত ১০ মার্চ সংযুক্ত আরব আমিরাতের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সশস্ত্র বাহিনীর দুই কর্মকর্তা নিহত হন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হেলিকপ্টারটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর কঠোর নির্দেশ: লেবাননে হিজবুল্লাহর অবস্থানে ইসরায়েলের ‘জোরালো হামলা’

ইরান হামলায় আমিরাতে নিহতদের বেশিরভাগই পাকিস্তানি, বাংলাদেশি ও নেপালি

আপডেট সময় : ০৯:৩১:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬