লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলের বিমান হামলায় হিজবুল্লাহ-সংশ্লিষ্ট আল-মানার টিভির রাজনৈতিক অনুষ্ঠান বিভাগের পরিচালক মোহাম্মদ শারি নিহত হয়েছেন। এই হামলায় তার স্ত্রীও প্রাণ হারিয়েছেন বলে চ্যানেলটি নিশ্চিত করেছে।
আল-মানার টিভির এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈরুতের জুকাক আল-ব্লাত এলাকায় চালানো এই হামলায় নিহত শারির সন্তান ও নাতি-নাতনিরা আহত হয়েছেন। তাদের বর্তমানে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই ঘটনার বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 























