ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবনিযুক্ত উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন পদার্থবিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। মঙ্গলবার অপরাহ্নে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে তিনি বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। এর আগে গত সোমবার মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যগণ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট এবং বিপুল সংখ্যক শিক্ষক ও কর্মকর্তা নবনিযুক্ত উপাচার্যকে স্বাগত জানান।

দায়িত্ব গ্রহণের পর এক সংক্ষিপ্ত বক্তব্যে ড. ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়কে সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়াই হবে তার প্রধান লক্ষ্য। তিনি ক্যাম্পাসে গবেষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবং বিশ্ববিদ্যালয়কে বিশ্বপরিমণ্ডলে আরও পরিচিত করে তুলতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এছাড়া শুভেচ্ছা হিসেবে ফুল বা মিষ্টির পরিবর্তে কাজের মাধ্যমে তাকে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণ: নিহত বেড়ে ১১, আশঙ্কাজনক অনেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম

আপডেট সময় : ০৮:২৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬