পবিত্র রমজান মাসের অন্যতম বিশেষ মুহূর্ত হিসেবে আজ মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে তারাবির নামাজে পবিত্র কোরআন খতম সম্পন্ন হতে যাচ্ছে। বিশেষ এই ইবাদতে অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মুসল্লি পবিত্র দুই মসজিদে সমবেত হয়েছেন। মক্কায় ইমামতি করবেন শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস এবং মদিনায় শায়খ ড. সালেহ আল-বুদাইর।
দুই মসজিদের ধর্মবিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, রমজানের শেষ দশকের এই বিশেষ সময়কে ঘিরে ব্যাপক নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মুসল্লিদের স্বাচ্ছন্দ্যে ইবাদত নিশ্চিত করতে বিভিন্ন ভাষায় দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দীর্ঘ মোনাজাত পরিচালনা করা হবে।
ভিড় সামলাতে মক্কার মসজিদুল হারামে প্রবেশে বিশেষ কড়াকড়ি আরোপ করা হয়েছে। নামাজের সময় শৃঙ্খলা বজায় রাখতে নির্দিষ্ট গেট দিয়ে প্রবেশ ও প্রস্থানের নিয়ম করা হয়েছে। বিশেষ করে কোরআন খতমের দিন মুসল্লিদের অভূতপূর্ব ঢল নামায় এই বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
উল্লেখ্য, মক্কার মসজিদুল হারামের প্রধান ইমাম শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস দীর্ঘ ৩৬ বছর ধরে এই কোরআন খতমের নামাজে ইমামতি করে আসছেন। তিনি ১৯৮৪ সাল থেকে টানা ৪৩ বছর এই পবিত্রতম স্থানের খতিব ও ইমাম হিসেবে দায়িত্ব পালন করে এক অনন্য নজির স্থাপন করেছেন।
রিপোর্টারের নাম 

























