ঢাকা ০৩:২০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

তৌসিফ ও তটিনীর ঈদের বিশেষ নাটক ‘জখম’

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী জুটি বেঁধে অভিনয় করেছেন বিশেষ নাটক ‘জখম’-এ। ইমরাউল রাফাতের চিত্রনাট্য ও পরিচালনায় এই নাটকটি মূলত প্রতিশোধের গল্প হলেও এতে পারিবারিক বন্ধন, প্রেম এবং সামাজিক নিগ্রহের চিত্র ফুটে উঠেছে। গ্রামের সাধারণ মেয়ে রাইসা ও সম্ভ্রান্ত পরিবারের ছেলে পার্থর জীবনের টানাপড়েন ঘিরেই আবর্তিত হয়েছে এর কাহিনী।

পরিচালক ইমরাউল রাফাত জানান, ‘জখম’ ছোট পর্দার কাজ হলেও এর ক্যানভাস অনেক বড়। এতে চমৎকার সিনেমাটোগ্রাফির পাশাপাশি শিল্পীদের অভিনয় দর্শকদের মুগ্ধ করবে। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি সূত্রে জানা গেছে, এবারের ঈদের বিশেষ আয়োজনে তাদের ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে যাওয়া ২০টি নাটকের মধ্যে এটি অন্যতম।

নাটকটিতে তৌসিফ ও তটিনী ছাড়াও লুৎফর রহমান জর্জ, মনিরা আক্তার মিঠুসহ আরও অনেকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ভিন্নধর্মী গল্প আর নির্মাণের মুন্সিয়ানায় ‘জখম’ দর্শকদের ঈদ বিনোদনে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ: ৩০০ পদে আবেদনের সুযোগ

তৌসিফ ও তটিনীর ঈদের বিশেষ নাটক ‘জখম’

আপডেট সময় : ০৬:৪৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬