ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

দর্শনা সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে জুলফিকার (২২) নামে এক বাংলাদেশি যুবককে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ধরে নিয়ে গেছে। তিনি দর্শনা সীমান্ত এলাকার জয়নগর গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় দর্শনা-গেদে আন্তর্জাতিক চেকপোস্ট সংলগ্ন সীমান্ত এলাকায়।

স্থানীয়দের অভিযোগ, জুলফিকার কয়েকজন সঙ্গীকে নিয়ে সীমান্তবর্তী এলাকায় খড়ি কুড়াতে গেলে বিএসএফ সদস্যরা তাকে ধাওয়া করে এবং মারধর করে ভারতীয় অংশে নিয়ে যায়। তবে, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানিয়েছেন, জয়নগর গ্রামের কিছু যুবক জিরো পয়েন্ট এলাকায় রেলপথের নিরাপত্তা বেষ্টনীর কিছু অংশ খোলার চেষ্টা করছিল। এ সময় বিএসএফ তাদের আটক করে এবং জুলফিকারকে গ্রেপ্তার করে। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। আটক যুবককে ভারতীয় থানায় সোপর্দ করা হতে পারে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় বেরিবাঁধ দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ: জননিরাপত্তা ও সরকারি সম্পত্তি নিয়ে উদ্বেগ

দর্শনা সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

আপডেট সময় : ০৩:১৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬