ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

ক্রিকেটার নাঈমের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ জানালো জামায়াতে ইসলামী

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানের ওপর চট্টগ্রামে পুলিশি নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এই ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে নিজ বাড়িতে ফেরার পথে একজন জাতীয় পর্যায়ের ক্রিকেটারকে গাড়ি থেকে নামিয়ে পাইপ দিয়ে পেটানো এবং গলা চেপে ধরার মতো অমানবিক ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। নাঈম হাসান নিজের পরিচয় দেওয়ার পরও পুলিশের এমন আচরণ সাধারণ নাগরিকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। তিনি এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। দেশের সকল ক্রীড়াবিদ ও যুবসমাজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতিও তিনি আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় বেরিবাঁধ দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ: জননিরাপত্তা ও সরকারি সম্পত্তি নিয়ে উদ্বেগ

ক্রিকেটার নাঈমের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ জানালো জামায়াতে ইসলামী

আপডেট সময় : ০৩:১৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬