ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, পাঁচ সদস্য আহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাসদাইর গুদারাঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় এক এসআইসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নন্দন সরকারের নেতৃত্বে একটি দল মাসদাইর গুদারাঘাট এলাকায় শীর্ষ মাদক কারবারি মনির ওরফে ফাইটার মনিরের আস্তানায় অভিযান চালায়। অভিযানে ১৫ কেজি গাঁজাসহ মনির এবং তার দুই সহযোগী মাসুম ও নাঈমকে আটক করা হয়।

আটকের খবর পেয়ে মনিরের সহযোগী মাদক কারবারিরা ঘটনাস্থলে এসে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় হামলাকারীদের ছোড়া গুলি ফাইটার মনিরের পায়ে লাগে এবং ইট-পাটকেলের আঘাতে এসআই নন্দন সরকার, এসআই মনির, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসাইন ও কনস্টেবল আশিক আহত হন। পুলিশের প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যায়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় বেরিবাঁধ দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ: জননিরাপত্তা ও সরকারি সম্পত্তি নিয়ে উদ্বেগ

ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, পাঁচ সদস্য আহত

আপডেট সময় : ০৩:১৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬