ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

সৌদি আরবে আবিষ্কৃত হলো খলিফা উমরের নামাঙ্কিত শিলালিপি

সৌদি আরবের মদিনা প্রদেশে পরিচালিত প্রত্নতাত্ত্বিক জরিপের সময় ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব (রা.)-এর নামাঙ্কিত একটি গুরুত্বপূর্ণ শিলালিপি আবিষ্কৃত হয়েছে। সৌদি আরবের ঐতিহ্য বিষয়ক কমিশন এই আবিষ্কারের খবর নিশ্চিত করেছে।

ঐতিহ্য কমিশন জানিয়েছে, জরিপের প্রথম ও দ্বিতীয় পর্বে মোট এক হাজার ৭৭৪টি প্রত্নসম্পদ খুঁজে পাওয়া গেছে, যার মধ্যে এই শিলালিপিটি অন্যতম। এছাড়া, ১৭৩টি অজানা প্রত্নতাত্ত্বিক স্থানের সন্ধানও পাওয়া গেছে।

আবিষ্কৃত প্রত্নসম্পদের মধ্যে রয়েছে উমর ইবনুল খাত্তাব (রা.)-এর নামাঙ্কিত ১৭৩টি শিলালিপি এবং প্রাচীন আরবি ভাষায় পাথরে খোদাই করা কবিতা। এছাড়াও, এক হাজার ২৫৯টি সাধারণ শিলালিপি, ৪৬১টি ইসলামী শিলালিপি, সামুদ ভাষায় লেখা ৩৪টি শিলালিপি, ১১টি পাথরের কাঠামো, তিনটি প্রাসাদ ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা, দুটি মাইলফলক এবং চারটি কূপও পাওয়া গেছে। উমর ইবনুল খাত্তাব (রা.) ৬৩৪ খ্রিস্টাব্দ থেকে ৬৪৪ খ্রিস্টাব্দ পর্যন্ত ইসলামী সাম্রাজ্য শাসন করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় বেরিবাঁধ দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ: জননিরাপত্তা ও সরকারি সম্পত্তি নিয়ে উদ্বেগ

সৌদি আরবে আবিষ্কৃত হলো খলিফা উমরের নামাঙ্কিত শিলালিপি

আপডেট সময় : ০৩:১৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬