ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

রায়পুরায় কিশোর মোস্তাকিম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:০৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নরসিংদীর রায়পুরায় চাঞ্চল্যকর কিশোর মোস্তাকিম (১৪) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাসুম মিয়া (২৫) ওরফে চায়না নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাসুম রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের মালেক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত ৪ ফেব্রুয়ারি সায়দাবাদ বালুচর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় হানিফ মাস্টার ও এরশাদ গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। ওই সংঘাতের সময় বুকে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় কিশোর মোস্তাকিম। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে ছিল।

রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ জানান, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত রোববার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকা থেকে মামলার প্রধান আসামি মাসুম মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নতুন কমিটি ও ‘ছাত্রত্ব’ বিতর্ক: নেতৃত্বে পরিবর্তনের আভাস

রায়পুরায় কিশোর মোস্তাকিম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

আপডেট সময় : ০৭:০৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬