মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

রাজধানীতে পারিবারিক কলহে স্ত্রী ও শাশুড়ি খুন, জামাতা গ্রেপ্তার

রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগানে পারিবারিক কলহের জেরে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জামাতা শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতরা হলেন ফারজানা আক্তার রাত্রি (২০) এবং তার মা ফিরোজা বেগম (৪৫)।

রবিবার (২ আগস্ট) সকালে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সকাল সোয়া ১০টার দিকে তিনি মারা যান। একই ঘটনায় ফিরোজার মেয়ে ও শিপনের স্ত্রী রাত্রি ঘটনাস্থলেই প্রাণ হারান।

কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম হোসেন সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ফিরোজা বেগম ও তার মেয়ে রাত্রি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বটগাঁও গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রকে দ্বিমুখী বার্তা দিচ্ছে ইরান: কূটনৈতিক পথ খোলা, তবে আত্মরক্ষায় প্রস্তুত

রাজধানীতে পারিবারিক কলহে স্ত্রী ও শাশুড়ি খুন, জামাতা গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৫৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬