চলমান ইসরাইলি আগ্রাসনে গাজায় নিহত হাজার হাজার শিশুর স্মরণে নেদারল্যান্ডসে একটি ব্যতিক্রমী প্রতিবাদী উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১ আগস্ট হেগের শেভেনিঙ্গেন সৈকতে শিশুদের হাজার হাজার জোড়া জুতা সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়, যা নিহত শিশুদের জীবনের প্রতীক হয়ে ওঠে এবং ইসরাইলি আগ্রাসনের মানবিক প্রভাবের গভীরতা তুলে ধরে।
নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করতে অংশগ্রহণকারীরা দিনভর সৈকতে জড়ো হন। আয়োজকদের মূল লক্ষ্য হলো গাজায় ইসরাইলি আগ্রাসনের ভয়াবহতা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করা।
জাতিসংঘের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় প্রায় ২০ হাজার শিশু নিহত হয়েছে এবং ৪৪ হাজারের বেশি শিশু আহত হয়েছে। এছাড়া আরও হাজার হাজার শিশু নিখোঁজ রয়েছে, যাদের অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। অবরুদ্ধ এই উপত্যকায় পাঁচ বছরের কম বয়সী অন্তত এক লাখ ৩২ হাজার শিশু তীব্র ক্ষুধার কারণে চরম ঝুঁকির মধ্যে রয়েছে এবং অনাহারে অনেকের মৃত্যু হয়েছে।
রিপোর্টারের নাম 



















