বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকার ১৭ বছরের নির্যাতনের কথা যেন ভুলে না যায়। তিনি অভিযোগ করেন যে, বিগত স্বৈরাচারী সরকারের যা কর্মকাণ্ড ছিল, বর্তমান সরকার তারই হুবহু ফটোকপি করছে এবং বিরোধী দলের ওপর আগের মতোই দমন-পীড়ন চালাচ্ছে।
রোববার প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জামায়াত আমীর প্রশ্ন তোলেন, কেন ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করা হচ্ছে? তিনি বলেন, ‘৭০-এর নির্বাচন অগ্রাহ্য করার জন্যই তো ৭১ সংঘটিত হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘৯৬ এর নির্বাচন নিয়ে মাঝেমধ্যে বিএনপি আমাদের খোঁচা দেয়। অথচ ৯১-এ নিঃস্বার্থ সমর্থনের কারণেই বিএনপি সরকার গঠন করতে সক্ষম হয়েছিল।’
জামায়াত আমীর মন্তব্য করেন যে, নির্বাচন কমিশনের মতো নিরপেক্ষ জায়গায় দলীয় লোক বসানো হয়েছে। তিনি বলেন, ‘আমরা তো নতুন কিছুই দেখছি না। আগের ফ্যাসিস্ট যা করে গেছে, এখন হুবহু ফটোকপি আপনারা করছেন। বিরোধী দলের ওপর দমন পীড়ন আপনারাও আগের মতোই করছেন।’
রিপোর্টারের নাম 



















