মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

তারাগঞ্জে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

রংপুরের তারাগঞ্জ উপজেলার খিয়াজুম্মা এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাত নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

রবিবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা মহাসড়কের পাশে নারীকে পড়ে থাকতে দেখে তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান জানিয়েছেন, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং তার মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুতা-মোজা থাকবে দুর্গন্ধমুক্ত: রইলো কার্যকর টিপস

তারাগঞ্জে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ১২:৫১:১৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬