মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি সামরিক অভিযান পরিচালনার প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্র ইসরাইলে অতিরিক্ত ১০টি সামরিক জ্বালানিবাহী বিমান পাঠাচ্ছে। এই বিমানগুলো ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে পার্ক করা হবে, যেখানে বর্তমানে যুক্তরাষ্ট্রের ৩০টিরও বেশি রিফুয়েলিং বিমান অবস্থান করছে।
সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, যুদ্ধবিমানগুলোকে মাঝ আকাশে জ্বালানি সরবরাহ করে তাদের সক্ষমতা বাড়ানোর জন্যই যুক্তরাষ্ট্র এই লজিস্টিক উপস্থিতি জোরদার করছে। এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বৃদ্ধির ইঙ্গিত বহন করে।
রিপোর্টারের নাম 






















