মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

বর্তমান সরকারকে এটিএম মাসুমের হুঁশিয়ারি: ‘আপনাদের সরাতে এক বছরও লাগবে না’

জুলাই বিপ্লবের বীর যোদ্ধাদের চিকিৎসা ও সঠিক মূল্যায়নে বর্তমান বিএনপি সরকার ব্যর্থ হয়েছে এবং উল্টো তাদের উপর হামলা ও উপহাস করছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনাকে দেশের জনগণ যেমন ক্ষমতাচ্যুত করতে পেরেছে, বর্তমান সরকারকে সরাতে তাদের ১৫ বছর নয়, এক বছর সময়ও লাগবে না। জনগণ এখন স্বৈরাচারের পতনের পথ ও উপায় জেনে গেছে।

শনিবার বিকেলে বান্দরবান শহরে ‘জুলাই সনদ বাস্তবায়ন’-এর দাবিতে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে জামায়াতে ইসলামীর উদ্যোগে শহরে একটি বিশাল গণ-মিছিল বের করা হয়।

জামায়াত নেতা এটিএম মাসুম তার বক্তব্যে বলেন, জুলাইয়ের আহত সৈনিকদের চিকিৎসার কোনো সুব্যবস্থা এখন পর্যন্ত বর্তমান সরকার করতে পারেনি। সরকারিভাবে চোখে পড়ার মতো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, উল্টো জুলাই যোদ্ধাদের নিয়ে উপহাস করা হচ্ছে।

তিনি সরকারের সার্বিক অবস্থানের সমালোচনা করে বলেন, ‘হ্যাঁ-ভোটে’ শতকরা ৭০ ভাগ মানুষের রায় সত্ত্বেও এই সরকার তা অবজ্ঞা করে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি অভিযোগ করেন, তারা মূলত বিগত আওয়ামী লীগ সরকারের পথেই হাঁটছে। শেখ মুজিব যেভাবে সব রাজনৈতিক দল বন্ধ করে একদলীয় বাকশাল কায়েম করেছিলেন, এই সরকারও সব রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করে একদলীয় বিএনপি শাসন কায়েম করতে চায়।

সরকারের ওপর থেকে জনগণের আস্থা উঠে গেছে উল্লেখ করে তিনি আরও বলেন, এদের দ্বারা বাংলাদেশের গণতন্ত্র কিংবা মানবাধিকার কোনটিই নিরাপদ নয়। এদের অধীনে জনগণের মাঝে শান্তি, স্বস্তি বা নিরাপত্তা আসতে পারে না—তা ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গেছে। জুলাই আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমরা জুলাই আন্দোলনে বীর যোদ্ধাদের পাশে ছিলাম এবং এখনও আছি। নতুন করে কাউকে স্বৈরাচারী হতে দেওয়া হবে না। কেউ স্বৈরাচার হতে চাইলে তাকে কীভাবে ক্ষমতা থেকে নামাতে হয়—২০২৪ সালের ৫ই আগস্ট দেশের জনগণ তার চূড়ান্ত প্রমাণ দিয়ে দিয়েছে। তাই জনগণকে পুনরায় রাজপথে নামতে বাধ্য করবেন না। কারণ শেখ হাসিনার মতো শক্তি আপনাদের নেই।

সমাবেশে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, জেলা আমির আব্দুচ ছালাম আজা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তীব্র গ্যাস সংকট: মূল্যবৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে এনসিপির পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি

বর্তমান সরকারকে এটিএম মাসুমের হুঁশিয়ারি: ‘আপনাদের সরাতে এক বছরও লাগবে না’

আপডেট সময় : ১০:০৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬