ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

ভোলায় সাংবাদিকদের সম্মানে জেলা জামায়াতের ইফতার ও মতবিনিময় সভা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ভোলা জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে পবিত্র কোরআনের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও সত্যের পথে চলার শিক্ষা দেয়। দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সঠিক চিত্র তুলে ধরার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে জেলার জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন জাতীয় সংবাদপত্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা আরও উল্লেখ করেন, সাংবাদিকরা যদি তাদের লেখনীর মাধ্যমে সত্য প্রতিষ্ঠায় সচেষ্ট থাকেন, তবে সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে। দোয়া ও সম্মিলিত ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না জার্মানি: চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস

ভোলায় সাংবাদিকদের সম্মানে জেলা জামায়াতের ইফতার ও মতবিনিময় সভা

আপডেট সময় : ০১:৫৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬