মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০২:৩০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

কৃষিতে বিপ্লব ঘটাতে প্রতিটি মৃত খাল পুনঃখননের ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে প্রতিটি মৃত খাল পুনঃখনন এবং প্রয়োজনে নতুন খাল খনন করা হবে। সোমবার (১৬ মার্চ) বিকেলে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পলিশা বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে পানির অভাবে অনেক এলাকায় সেচ ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। খালগুলো সংস্কারের অভাবে ভরাট হয়ে যাওয়ায় কৃষি কাজে বিঘ্ন ঘটছে। এই সংকট দূর করতে সরকার বিশেষ খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে। এর ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষকরা নিরবচ্ছিন্ন সেচ সুবিধা পাবেন, যা জাতীয় খাদ্য উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে।

এর আগে প্রতিমন্ত্রী পলিশা খাল খনন কাজের ফলক উন্মোচন করেন। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কোরবান আলী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল্লাহেল কাফি এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুতা-মোজা থাকবে দুর্গন্ধমুক্ত: রইলো কার্যকর টিপস

কৃষিতে বিপ্লব ঘটাতে প্রতিটি মৃত খাল পুনঃখননের ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী মিল্লাত

আপডেট সময় : ১১:৫১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬