টাঙ্গাইলের মির্জাপুরে ইউসুফ খান (৩২) নামে এক স্থানীয় যুবদল নেতা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত শনিবার রাতে উপজেলার আজগানা এলাকা থেকে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হন। নিখোঁজ ইউসুফ আজগানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং পেশায় একজন মাটি ব্যবসায়ী।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার কোনো সন্ধান না পেয়ে সোমবার মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বোন পান্না আক্তার। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং নিখোঁজ ইউসুফকে দ্রুত উদ্ধারে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।
রিপোর্টারের নাম 




















