বরিশালের বাকেরগঞ্জ পৌরসভা যুবদলের আহ্বায়ক মো. আতাউর রহমান রোমানের দলীয় পদ স্থগিত করা হয়েছে। দলীয় আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে কেন্দ্রীয় যুবদল এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে। সোমবার কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আতাউর রহমান রোমানের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশে এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। বাকেরগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকেও এই শাস্তিমূলক ব্যবস্থার সত্যতা নিশ্চিত করা হয়েছে এবং বিষয়টি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দলের পক্ষ থেকে প্রচার করা হয়েছে।
রিপোর্টারের নাম 




















