ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

বুধবার থেকে সীমিত পরিসরে খুলছে রাফা সীমান্ত

গাজা ও মিশরের সংযোগস্থল হিসেবে পরিচিত গুরুত্বপূর্ণ রাফা সীমান্ত ক্রসিং বুধবার থেকে পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। সরকারি ঘোষণা অনুযায়ী, সীমান্তের উভয় পাশ খুলে দেওয়া হলেও প্রাথমিকভাবে শুধুমাত্র সীমিত পরিসরে সাধারণ মানুষের যাতায়াতের অনুমতি দেওয়া হবে।

এর আগে, গত ১ মার্চ ইরান অভিমুখে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানের পর নিরাপত্তার কারণ দেখিয়ে এই সীমান্তটি বন্ধ করে দেওয়া হয়েছিল। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ফেব্রুয়ারিতে একবার সীমান্তটি সচল করা হলেও পরিস্থিতির অবনতিতে তা আবার স্থগিত করা হয়।

উল্লেখ্য, গাজার বাসিন্দাদের জন্য মানবিক সহায়তা পৌঁছানো এবং গুরুতর অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর ক্ষেত্রে রাফা ক্রসিং অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ হিসেবে বিবেচিত হয়। আন্তর্জাতিক মহলের চাপের মুখে এই সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্তটি ত্রাণ কার্যক্রমের জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নদী ও খাল খনন প্রকল্পে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির

বুধবার থেকে সীমিত পরিসরে খুলছে রাফা সীমান্ত

আপডেট সময় : ১০:৪৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬