ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ইরান ইস্যুতে ট্রাম্পের নিয়ন্ত্রণহীনতা নিয়ে মার্কিন সিনেটরের তোপ

ইরান ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন দেশটির প্রভাবশালী সিনেটর ক্রিস মারফি। তার মতে, ট্রাম্প এই সংঘাতের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন, যা পুরো অঞ্চলকে এক ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ডেমোক্র্যাটিক এই সিনেটর সতর্ক করে বলেন, চলমান এই সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে সহিংসতার এক নতুন চক্র তৈরি করেছে। তিনি অভিযোগ করেন, ইরানের পাল্টা আঘাত হানার সক্ষমতা সম্পর্কে ট্রাম্পের ভুল ধারণা ছিল, যার ফলে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

মারফি আরও উল্লেখ করেন, বর্তমানে সবচেয়ে বড় সংকটের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি। বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশেরও বেশি এই সরু নৌপথ দিয়ে পরিবাহিত হয়, যা এখন চরম ঝুঁকির মুখে রয়েছে বলে তিনি মনে করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৫০০ টাকায় স্মার্টফোন: সাধারণ মানুষের নাগালে প্রযুক্তি নিতে সরকারের বড় উদ্যোগ

ইরান ইস্যুতে ট্রাম্পের নিয়ন্ত্রণহীনতা নিয়ে মার্কিন সিনেটরের তোপ

আপডেট সময় : ১০:৪২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬