ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলা: ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

সংযুক্ত আরব আমিরাতের উত্তরাঞ্চলীয় প্রদেশ উম্ম আল-কুওয়াইনে ড্রোন হামলায় একটি ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ইরানি সামরিক বাহিনীর ছোড়া ড্রোনের আঘাতে এই আগুনের সূত্রপাত হয় বলে নিশ্চিত করেছে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

এর আগে এদিন আমিরাতের বিভিন্ন স্থানে হামলা চালানো হয়। হামলার আশঙ্কায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছিল। এছাড়া দেশটির একটি তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলায় একজন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

উম্ম আল-কুওয়াইন সরকারের গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ড্রোন হামলার পরপরই ভবনটিতে আগুন ধরে যায়। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম এই খবর প্রকাশ করলেও ক্ষতিগ্রস্ত ভবনটির নাম বা বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে সেখানে উদ্ধার তৎপরতা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে হটলাইন স্থাপন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের বিপরীতমুখী অবস্থান

সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলা: ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট সময় : ১০:৪১:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬