ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই সময়ে বিভিন্ন হামলায় আহত হয়েছেন আরও ১৪৫ জন। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে প্রকাশিত এক হালনাগাদ তথ্যে এই চিত্র উঠে এসেছে।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ অভিযানে তারা অন্তত ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২১টি ড্রোন সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানায়, গত ২৮ ফেব্রুয়ারি ইরানি হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সর্বমোট ৩০৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১ হাজার ৬২৭টি ড্রোন ধ্বংস করেছে আমিরাতের নিরাপত্তা বাহিনী। উদ্ভূত পরিস্থিতিতে দেশটির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
রিপোর্টারের নাম 























