ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

‘শত্রুদের জন্য হরমুজ প্রণালি বন্ধ’: কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

ইরান এবং ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত ১৬তম দিনে গড়িয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যারা ইরানের ওপর আক্রমণ চালিয়েছে, সেইসব শত্রু দেশের জন্য এই গুরুত্বপূর্ণ নৌপথটি সম্পূর্ণ বন্ধ থাকবে।

সম্প্রতি এক বক্তব্যে আরাগচি উল্লেখ করেন, ১৫ দিনের লড়াইয়ের পর এখন প্রতিপক্ষ দেশগুলো এই প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে অন্যদের দ্বারস্থ হচ্ছে। তিনি মন্তব্য করেন, গতকাল পর্যন্ত তারা যাদের শত্রু ভাবত, আজ তাদের কাছেই সাহায্য প্রার্থনা করছে। ইরানের ভাষ্যমতে, প্রণালিটি উন্মুক্ত থাকলেও যারা কাপুরুষোচিত আগ্রাসন চালিয়েছে এবং তাদের মিত্রদের জন্য এটি কোনোভাবেই ব্যবহারের সুযোগ দেওয়া হবে না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, এই যুদ্ধের সূচনা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তারা শুরুতেই ইরানের কাছে নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানিয়েছিল, যা ইরান প্রত্যাখ্যান করে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণহত্যার বিচারে মন্থর গতি: বিচারপ্রার্থী ও শহীদ পরিবারে বাড়ছে উদ্বেগ

‘শত্রুদের জন্য হরমুজ প্রণালি বন্ধ’: কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় : ০৭:০৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬