মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি দাবি করেছেন, তেহরানের বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে ওয়াশিংটন ও তেল আবিব ইতিমধ্যে একটি বড় শিক্ষা পেয়েছে। সোমবার তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
আরাগচি স্পষ্ট করে জানান, ইরান যে কোনো ধরনের সংঘাত বা যুদ্ধ চালিয়ে যেতে পুরোপুরি প্রস্তুত। তিনি বলেন, ইরান একটি শক্তিশালী জাতি এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা বিন্দুমাত্র দ্বিধা করবে না। প্রয়োজন হলে এই লড়াই যতদূর সম্ভব চালিয়ে যাওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের মাধ্যমে ইসরায়েল ও তার মিত্ররা বুঝতে পেরেছে তারা কেমন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে। আত্মরক্ষার প্রশ্নে ইরান আপসহীন এবং যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে তারা মানসিকভাবে প্রস্তুত রয়েছে।
রিপোর্টারের নাম 























