ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের তেল টার্মিনালে ড্রোন হামলা, বড় ধরনের অগ্নিকাণ্ড

সংযুক্ত আরব আমিরাতের পূর্ব উপকূলীয় শহর ফুজাইরার একটি গুরুত্বপূর্ণ তেল শিল্প এলাকায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, এই হামলার ফলে ওই শিল্প এলাকায় ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চলটি ওমান উপসাগরের উপকূলে এবং হরমুজ প্রণালীর কাছাকাছি অবস্থিত।

ফুজাইরা বন্দরটি সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি তেল রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। ড্রোন হামলার পরপরই সেখানে জরুরি উদ্ধারকারী দল কাজ শুরু করে। তবে ফুজাইরা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। হামলার ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত শুরু হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন বৈষম্যবিরোধী ছাত্র নেতা রিয়াদ

সংযুক্ত আরব আমিরাতের তেল টার্মিনালে ড্রোন হামলা, বড় ধরনের অগ্নিকাণ্ড

আপডেট সময় : ০৫:৫৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬