ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

নাটোরে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি হুইপ দুলুর

নাটোরের মাটিতে কোনো ধরনের অন্যায়, সন্ত্রাস ও চাঁদাবাজি বরদাশত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধী যদি তার নিজের দলের লোক বা নিজ পরিবারের সদস্যও হয়, তবে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। সোমবার দুপুরে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হুইপ দুলু আরও বলেন, আগামী পাঁচ বছর নাটোরে মাদক, জুয়া, টেন্ডারবাজি ও মাস্তানি নির্মূলে প্রশাসনকে কঠোর হতে হবে। অপরাধী যত শক্তিশালীই হোক না কেন, তাকে গ্রেফতারের নির্দেশ দিয়ে তিনি বলেন, এক্ষেত্রে কোনো মুখ চেনা-চেনি চলবে না। তিনি নাটোরবাসীর কল্যাণে দলমত নির্বিশেষে বিএনপি, জামায়াতসহ সকল রাজনৈতিক শক্তিকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। হুইপ হিসেবে প্রথমবার জেলায় আগমনে তাকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় শেষে তিনি একটি খাল খনন প্রকল্পের উদ্বোধন করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন বৈষম্যবিরোধী ছাত্র নেতা রিয়াদ

নাটোরে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি হুইপ দুলুর

আপডেট সময় : ০৫:৫৭:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬