মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

উত্তরখানে ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ: গ্রেপ্তার ৩, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের ওপর উত্তরখানে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। একটি গার্মেন্টস কোম্পানির সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে বলে জানা গেছে। আজ রোববার বিকেলে এ ঘটনা ঘটে।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন এক বিজ্ঞপ্তিতে জানান, আজ সকালে ডিএনসিসির আওতাধীন অঞ্চল-৮-এর ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখানের রাজাবাড়ি এলাকার এসটিএসে পরিচ্ছন্ন কর্মীদের ওপর নেপচুন এক্সেসরিজ গার্মেন্টসের মালিকপক্ষের লোকজন হামলা চালায়। এ ঘটনায় চারজন গুরুতর আহতসহ ১৫-২০ জন পরিচ্ছন্ন কর্মী আহত হন। গুরুতর আহতদের উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

পরে দুপুরে পরিচ্ছন্ন কর্মীদের ওপর হামলার ঘটনা পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক এবং সংসদ সদস্যসহ থানার ওসি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। এ সময় পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে গার্মেন্টস মালিকপক্ষ পুনরায় দুর্ব্যবহার করে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে ডিএনসিসি প্রশাসক ও সংসদ সদস্যের সামনেই গার্মেন্টস মালিকপক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়।

হামলায় কয়েকজন আহত হন। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে মালিকপক্ষের একজনসহ তিন ভাড়াটে সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। পরিস্থিতি শান্ত হলে পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন। আহত পরিচ্ছন্ন কর্মীদের দেখতে পরে প্রশাসক ও সংসদ সদস্য কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় প্রশাসক জানান, এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি ও শুল্ক কমানোর ঘোষণা সরকারের

উত্তরখানে ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ: গ্রেপ্তার ৩, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

আপডেট সময় : ০৫:১২:২০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬