মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:২১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান হলেন ড. সাব্বির মোস্তফা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানিসম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সাব্বির মোস্তফা খানকে ঢাকা ওয়াসা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সম্প্রতি এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৫’-এর ৭(১) ধারা অনুযায়ী তাকে আগামী তিন বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। ড. সাব্বির মোস্তফা খান বুয়েটের ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন অভিজ্ঞ শিক্ষক।

পেশাগত জীবনে তিনি পদ্মা সেতু সংযোগ সড়ক, পায়রা সমুদ্রবন্দর, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভসহ অর্ধশতাধিক জাতীয় অবকাঠামো প্রকল্পে বিশেষজ্ঞ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্তমানে তিনি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘তরুণরাই দেশের ভবিষ্যৎ’: উদ্ভাবক ও প্রযুক্তি উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর তারেক রহমানের

ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান হলেন ড. সাব্বির মোস্তফা

আপডেট সময় : ০৬:১৭:২০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬