মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

সাবেক আইজিপি বেনজীরের জামিন বাতিল ও প্রত্যর্পণে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের দুবাইয়ে পাওয়া জামিন বাতিলের জন্য বাংলাদেশ সরকার সংযুক্ত আরব আমিরাতে একটি ল’ ফার্ম নিয়োগ করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রোববার (২ আগস্ট, ২০২৬) দুপুরে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমির এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি খবর পেয়েছি তাকে (বেনজীর আহমেদ) অন কন্ডিশনে এখানে তার ইউএই লিভ না করার শর্তে বেইল দিয়েছে। কী কী শর্ত সেটা আমি সার্টিফাইড কপিটা জোগাড় করতে বলেছি এবং আমাদের যে ল ফার্ম রয়েছে, তাদেরকে আমরা ইন্সট্রাকশন দিয়েছি যেন এই বেইল ক্যানসেলেশনের জন্য তারা পারসু করে।” তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে কয়েকদিন আগেই এই বিষয়টির জন্য ল’ ফার্ম নিয়োগ করা হয়েছে।

বাংলাদেশে দুর্নীতির বেশ কয়েকটি মামলায় অভিযুক্ত পুলিশের এই সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গুরুত্বপূর্ণ পদে ছিলেন, আসলেই মুক্তি পেয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী মি. আহমদ তথ্যটি সঠিক বলে নিশ্চিত করেন। তিনি বলেন, তার জামিন বাতিলের জন্য সরকার জোরদার উদ্যোগ নিয়েছে এবং দ্রুততম সময়ে তাকে দেশে ফেরত আনা সম্ভব হবে বলে আশা করছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত বিএনপি সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং বিগত সরকারের আমলের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত ও বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। বেনজীর আহমেদের বিষয়টি সেই অঙ্গীকারেরই অংশ বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘তরুণরাই দেশের ভবিষ্যৎ’: উদ্ভাবক ও প্রযুক্তি উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর তারেক রহমানের

সাবেক আইজিপি বেনজীরের জামিন বাতিল ও প্রত্যর্পণে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৬:১৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬