মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:২১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

নিখোঁজের ১০ দিন পর পরিত্যক্ত পুকুরে মিলল কাস্টমস সিপাহীর খণ্ডিত লাশ: চাঞ্চল্য ফুলবাড়ীয়ায়

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় নিখোঁজ হওয়ার দশ দিন পর বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে বাংলাদেশ কাস্টম হাউস, কমলাপুরে কর্মরত সিপাহী আবু রায়হান তালুকদার (৪০)-এর বস্তাবন্দি খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এই চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

গত রোববার বিকেলে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর উত্তরপাড়া গ্রামের দীর্ঘদিনের পরিত্যক্ত একটি পুকুর থেকে তিনটি ট্রাভেল ব্যাগে থাকা লাশের খণ্ডাংশ উদ্ধার করা হয়। নিহত আবু রায়হান একই গ্রামের মৃত আবু বকর সিদ্দিক তালুকদার ও রাহেলা খাতুন দম্পতির কনিষ্ঠ পুত্র ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২৩ জুলাই বৃহস্পতিবার রাতে আবু রায়হান নিজ বাড়িতে এসেছিলেন। ওই রাতে তিনি বাড়ির কেয়ারটেকার রাজুকে সঙ্গে নিয়ে নিজ ঘরে অবস্থান করেন। পরদিন শুক্রবার সকালে কর্মস্থলে যোগ দেওয়ার উদ্দেশ্যে রাজু তাকে বাড়ি থেকে নিয়ে যায় বলে পরিবারের দাবি।

এরপর গত ২৭ জুলাই সোমবার আবু রায়হানের অফিসের এক সহকর্মী তার চাচাতো বোন, প্রভাষক নাজমুন্নাহার বিউটিকে ফোন করে জানান যে, আবু রায়হান কর্মস্থলে যোগ দেননি এবং তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরে ২৭ জুলাই রাতেই আবু রায়হানের বড় ভাই মো. নূরুল ইসলাম ফুলবাড়ীয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির তদন্তে নেমে পুলিশ জানতে পারে, কেয়ারটেকার রাজু ও তার বন্ধু জিতুল এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তারা দুজনই মাদকাসক্ত।

নিখোঁজের দশ দিন পর গত রোববার বিকেলে আবু রায়হানের বাড়ি থেকে প্রায় ৩০০ গজ পূর্বে একটি পরিত্যক্ত পুকুরে তিনটি ট্রাভেল ব্যাগভর্তি খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের সদস্যরা লাশটি আবু রায়হানের বলে শনাক্ত করেন।

ফুলবাড়ীয়া থানার ওসি রাশেদুল হাসান গণমাধ্যমকে জানান, “নিখোঁজ ব্যক্তির বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ট্রাভেল ব্যাগবন্দি খণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।” তিনি আরও বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘তরুণরাই দেশের ভবিষ্যৎ’: উদ্ভাবক ও প্রযুক্তি উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর তারেক রহমানের

নিখোঁজের ১০ দিন পর পরিত্যক্ত পুকুরে মিলল কাস্টমস সিপাহীর খণ্ডিত লাশ: চাঞ্চল্য ফুলবাড়ীয়ায়

আপডেট সময় : ০৬:২২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬