মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

পানিসম্পদমন্ত্রী: ১৬ বছরের স্বৈরাচারবিরোধী সংগ্রামের ফসল ‘জুলাই অভ্যুত্থান’

পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, ‘জুলাই অভ্যুত্থান’ (৩৬ জুলাই) কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি ১৬ বছর ধরে চলা স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামের ফসল। তিনি আরও উল্লেখ করেন, ছাত্র-শিক্ষক, কবি-সাহিত্যিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধতার সফল সমাপ্তি ঘটে বিগত ফ্যাসিবাদী সরকারপ্রধান শেখ হাসিনার ৫ আগস্টের পলায়নের মাধ্যমে।

রোববার রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলায় ‘জাগ্রত জুলাই ফোরাম’-এর আয়োজনে ‘‘শহীদদের আত্মত্যাগ আমাদের দায় ও নতুন বাংলাদেশ’’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি প্রধান আলোচক এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন বিলিয়ে দিয়ে ছাত্ররা আমাদের ঋণী করে গেছেন। এখন সেই শহীদদের ঋণ পরিশোধের পালা। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমেই এই ঋণ শোধ করতে হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে বিরোধ নয় বরং ভিন্নমতকে শ্রদ্ধা জানানোর মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে গঠনমূলক সমালোচনা করা। মন্ত্রী জুলাইয়ের প্রশ্নে কোনো আপস না করার এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দেন। আলোচনা সভায় জাগ্রত জুলাই ফোরামের আহ্বায়ক আলহাজ আহমেদ জীবন সভাপতিত্ব করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন এবং আলোকচিত্র গ্রাহক ও মানবাধিকার কর্মী ড. শহীদুল আলম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘তরুণরাই দেশের ভবিষ্যৎ’: উদ্ভাবক ও প্রযুক্তি উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর তারেক রহমানের

পানিসম্পদমন্ত্রী: ১৬ বছরের স্বৈরাচারবিরোধী সংগ্রামের ফসল ‘জুলাই অভ্যুত্থান’

আপডেট সময় : ০৬:১৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬