মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

‘মশা কামড়ালে দায় এখন আমার’: পরিচ্ছন্নতা বজায় রাখতে কেসিসি প্রশাসকের কঠোর হুঁশিয়ারি

খুলনা মহানগরীকে পরিচ্ছন্ন ও মশকযুক্ত রাখতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, অতীতে মশার উপদ্রব নিয়ে অন্যের ওপর দায় চাপানোর সুযোগ থাকলেও, এখন মশা কামড়ালে তার দায়ভার তিনি নিজেই নেবেন। সোমবার দুপুরে কেসিসি সম্মেলন কক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহরের শৃঙ্খলা ফেরাতে কড়া হুঁশিয়ারি দিয়ে প্রশাসক বলেন, ফুটপাত দখল করে ব্যবসা, যত্রতত্র নির্মাণ সামগ্রী রাখা কিংবা লাইসেন্সবিহীন ইজিবাইক চলাচল কোনোভাবেই বরদাশত করা হবে না। একটি আধুনিক ও সুশৃঙ্খল মেট্রোপলিটন সিটি গড়তে সবাইকে নিয়মের মধ্যে আসার আহ্বান জানান তিনি। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম সহ্য করা হবে না বলেও তিনি সাফ জানিয়ে দেন।

অনুষ্ঠানে কেসিসির ৭২৮ জন পরিচ্ছন্নতা কর্মীর প্রত্যেকের হাতে ৫ হাজার টাকা করে মোট ৩৬ লাখ ৪০ হাজার টাকার অনুদান তুলে দেওয়া হয়। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মঞ্জু সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, কোথাও কোনো অনিয়ম দেখলে তথ্য দিয়ে সহায়তা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক হিসেবে ফজলুল হকের দায়িত্ব গ্রহণ: বেসরকারি খাতের নেতৃত্বে নতুন দিগন্ত

‘মশা কামড়ালে দায় এখন আমার’: পরিচ্ছন্নতা বজায় রাখতে কেসিসি প্রশাসকের কঠোর হুঁশিয়ারি

আপডেট সময় : ০৫:৫৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬