ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত যেন কোনোভাবেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য বাড়তি সুবিধা বা আশীর্বাদ হয়ে না দাঁড়ায়। ডাউনিং স্ট্রিটের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, এ পর্যন্ত ৯২ হাজারের বেশি ব্রিটিশ নাগরিককে বিশেষ ব্যবস্থাপনায় দেশে ফিরিয়ে আনা হয়েছে। এছাড়া লেবাননে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
স্টারমার আরও জানান, ইরান থেকে আসা যেকোনো সম্ভাব্য হামলা মোকাবিলায় সাইপ্রাসে যুক্তরাজ্যের হাজার হাজার সেনাসদস্য এবং অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন রাখা হয়েছে। কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার ওপরও তিনি বিশেষ জোর দেন। তিনি মনে করেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে বিশ্ববাসীর মনোযোগ যেন ইউক্রেন থেকে সরে না যায়, কারণ এটি পুতিনকে কৌশলগত সুবিধা দিতে পারে।
রিপোর্টারের নাম 























