ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক অভিযানে অংশ নিচ্ছে না জার্মানি ও গ্রিস

হরমুজ প্রণালিতে সামরিক অভিযান পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দেয়নি জার্মানি ও গ্রিস। দেশ দুটি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তারা এই অভিযানে কোনোভাবেই অংশ নেবে না। জার্মান সরকারের এক মুখপাত্র জানান, ইরানের সাথে চলমান উত্তেজনার সাথে ন্যাটো প্রতিরক্ষা জোটের সরাসরি কোনো সম্পর্ক নেই। তাই সামরিক শক্তি প্রয়োগ করে সমুদ্রপথ উন্মুক্ত রাখার কোনো উদ্যোগে জার্মানি যুক্ত হবে না।

একই অবস্থান ব্যক্ত করেছে গ্রিসও। দেশটির সরকারি মুখপাত্র পাভলোস মারিনাকিস জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে কোনো সামরিক অভিযানে অংশ নেওয়ার পরিকল্পনা তাদের নেই। মূলত মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোকে পাশে চাইলেও ইউরোপের গুরুত্বপূর্ণ দেশগুলো সামরিক সংঘাত এড়াতে এই অনীহা প্রকাশ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জরুরি রক্ষণাবেক্ষণ: কুড়িগ্রামের দুই উপজেলায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক অভিযানে অংশ নিচ্ছে না জার্মানি ও গ্রিস

আপডেট সময় : ০৫:৫০:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬