মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

সিরাজগঞ্জে পুলিশ সুপার সেজে প্রতারণা: তিন সদস্যের প্রতারক চক্র গ্রেপ্তার

সিরাজগঞ্জে জেলা পুলিশ সুপারের নাম ও ছবি ব্যবহার করে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন শেরপুর এলাকার সোহেল মিয়া, বাদশা আকন্দ এবং মো. রিপন। পুলিশ জানায়, এই চক্রটি হোয়াটসঅ্যাপে ভুয়া অ্যাকাউন্ট খুলে নিজেদের পুলিশ সুপার পরিচয় দিয়ে স্থানীয় শাড়ি ও লুঙ্গি ব্যবসায়ীদের টার্গেট করত। তারা আসন্ন ঈদ উপলক্ষে ব্যবসায়ীদের কাছে বিভিন্ন অংকের ‘সম্মানী’ বা চাঁদা দাবি করে আসছিল।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের অপরাধ স্বীকার করেছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক হিসেবে ফজলুল হকের দায়িত্ব গ্রহণ: বেসরকারি খাতের নেতৃত্বে নতুন দিগন্ত

সিরাজগঞ্জে পুলিশ সুপার সেজে প্রতারণা: তিন সদস্যের প্রতারক চক্র গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৪৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬