র্যাপিট অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্তির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে যৌথভাবে চিঠি পাঠিয়েছে ৯টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। সোমবার হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ফর্টিফাই রাইটসসহ অন্যান্য সংগঠনগুলোর পক্ষ থেকে এই চিঠি পাঠানো হয়। একই চিঠির অনুলিপি আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকেও প্রদান করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমান সরকারের সামনে নানা চ্যালেঞ্জ থাকলেও এটি মানবাধিকার সুরক্ষায় দীর্ঘমেয়াদি সংস্কারের একটি বড় সুযোগ। আন্তর্জাতিক সংগঠনগুলো বিগত সময়ে ঘটে যাওয়া গুম ও বিচারবহির্ভূত হত্যার মতো গুরুতর অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং মানবাধিকার লঙ্ঘনের সংস্কৃতি বন্ধের দাবি জানিয়েছে। একই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি বন্ধ, সাংবাদিক ও ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত এবং একটি স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন গঠনের ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে সংগঠনগুলো।
রিপোর্টারের নাম 






















