মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

খুলনায় ডিবির অভিযান: দুর্ধর্ষ চরমপন্থী নেতা গোফরান ও তার সহযোগী গ্রেপ্তার

যশোর, খুলনা ও নড়াইলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ত্রাসের রাজত্ব কায়েম করা দুর্ধর্ষ চরমপন্থী নেতা নাসির শেখ ওরফে গোফরানকে (৪৫) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে খুলনার রূপসা উপজেলার জাবুসা গ্রামে অভিযান চালিয়ে তাকে ও তার সহযোগী সোহেল রানাকে আটক করা হয়।

যশোর জেলা পুলিশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তারকৃত গোফরান নিজেকে বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা পরিচয় দিয়ে একটি সশস্ত্র বাহিনী গড়ে তুলেছিলেন। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ অন্তত ২০টি মামলা রয়েছে, যার মধ্যে ১১টিতেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তার সহযোগী সোহেল রানার বিরুদ্ধেও সাতটি মামলা রয়েছে। অতি সম্প্রতি অভয়নগরের এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে চাঁদা দাবি ও মালামাল লুটের ঘটনার পর থেকে পুলিশ তাকে ধরার জন্য তৎপর হয়ে ওঠে।

অভিযানকালে পুলিশ তাদের কাছ থেকে লুণ্ঠিত ল্যাপটপ ও দুটি দামী মোটরসাইকেল উদ্ধার করেছে। ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোফরান বাহিনীর অত্যাচারে ওই অঞ্চলের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা দীর্ঘ দিন ধরে আতঙ্কে ছিলেন। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক হিসেবে ফজলুল হকের দায়িত্ব গ্রহণ: বেসরকারি খাতের নেতৃত্বে নতুন দিগন্ত

খুলনায় ডিবির অভিযান: দুর্ধর্ষ চরমপন্থী নেতা গোফরান ও তার সহযোগী গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৪২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬