বর্তমান বিশ্বে মুসলমানদের বিরুদ্ধে ক্রমবর্ধমান বৈষম্য ও সামাজিক বর্জন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আন্তর্জাতিক ইসলামোফোবিয়া বা ইসলামভীতি মোকাবিলা দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বিভিন্ন দেশের সরকার ও সমাজকে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
গুতেরেস বলেন, বিশ্বের প্রায় ২০০ কোটি মুসলমান নানা বৈচিত্র্যময় সংস্কৃতির অংশ হলেও প্রতিনিয়ত তারা প্রাতিষ্ঠানিক বৈষম্য ও নানা বাধার সম্মুখীন হচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি আরও উল্লেখ করেন যে, অভিবাসন নীতিতে পক্ষপাত এবং অযৌক্তিক নজরদারির মাধ্যমে মুসলমানদের প্রায়ই কোণঠাসা করা হচ্ছে।
তিনি সতর্ক করে দিয়ে বলেন, মুসলিম-বিরোধী উসকানিমূলক বক্তব্য এই বিদ্বেষকে আরও উসকে দিচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় বিশ্বজুড়ে আরও শক্তিশালী এবং কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে তিনি মন্তব্য করেন।
রিপোর্টারের নাম 























