হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধজাহাজ পাঠানোর প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সাফ জানিয়ে দিয়েছেন, মিত্রদের আহ্বানে সাড়া দিয়ে তারা এই মুহূর্তে সেখানে কোনো যুদ্ধজাহাজ মোতায়েন করছেন না।
সরকারের এই অবস্থানের কথা জানিয়ে দেশটির জ্বালানি মন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, নৌপথটি সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরকার বিভিন্ন বিকল্প নিয়ে গভীরভাবে ভাবছে। তবে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে কোনো প্রতিশ্রুতি দিতে তিনি রাজি হননি। সরকারি কর্মকর্তাদের মতে, বড় যুদ্ধজাহাজের বদলে তারা মাইন শনাক্তকারী ড্রোন ব্যবহারের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন।
উল্লেখ্য, এর আগে ফ্রান্স, জার্মানি ও দক্ষিণ কোরিয়ার মতো প্রভাবশালী মিত্র দেশগুলোও ট্রাম্পের এই একই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
রিপোর্টারের নাম 























