ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতার ব্যবহৃত বিমান ধ্বংসের দাবি ইসরায়েলি বাহিনীর

তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ব্যবহৃত ব্যক্তিগত বিমানটি ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তারা এই অভিযানের কথা জানায়।

ইসরায়েলের দাবি অনুযায়ী, এই বিমানটি কেবল খামেনিই নন, বরং দেশটির শীর্ষস্থানীয় সরকারি ও সামরিক কর্মকর্তারাও নিয়মিত ব্যবহার করতেন। ইসরায়েলি বাহিনী আরও অভিযোগ করেছে যে, বিভিন্ন দেশের সঙ্গে গোপন অস্ত্র চুক্তি এবং আন্তর্জাতিক যোগাযোগ রক্ষা করতে এই বিমানটি ব্যবহার করা হতো।

এই হামলার মধ্য দিয়ে ইরানের সামরিক ও কূটনৈতিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যমকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জরুরি রক্ষণাবেক্ষণ: কুড়িগ্রামের দুই উপজেলায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ইরানের সর্বোচ্চ নেতার ব্যবহৃত বিমান ধ্বংসের দাবি ইসরায়েলি বাহিনীর

আপডেট সময় : ০৪:৪০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬