মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

শিবচরে এক্সপ্রেসওয়ের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার সন্ন্যাসীচর খলিফাকান্দি এলাকায় রাস্তার পাশে ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন।

খবর পেয়ে শিবচর হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক হিসেবে ফজলুল হকের দায়িত্ব গ্রহণ: বেসরকারি খাতের নেতৃত্বে নতুন দিগন্ত

শিবচরে এক্সপ্রেসওয়ের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৩:৩১:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬