সৌদি আরবের আকাশসীমায় বড় ধরনের হামলার চেষ্টা নস্যাৎ করে দিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। সোমবার ভোর থেকে চালানো অভিযানে মোট ৬১টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রণালয় জানায়, দেশটির পূর্বাঞ্চল লক্ষ্য করে ধেয়ে আসা এসব ড্রোন অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রতিহত করা হয়। অভিযানের বিভিন্ন পর্যায়ে প্রথমে ১২টি, পরে ৬টি এবং ভোরের দিকে ৫টিসহ মোট ৬১টি ড্রোন ধ্বংস করে নিরাপত্তা বাহিনী। তবে এই ড্রোনগুলো কোথা থেকে বা কার মাধ্যমে পাঠানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
রিপোর্টারের নাম 





















