লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে এবার ছায়া ফেলেছে মধ্যপ্রাচ্যের অস্থিরতা। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় এই মঞ্চ থেকে গাজা ও ইরানে চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছেন জনপ্রিয় অভিনয়শিল্পী ও নির্মাতারা। লাল গালিচা থেকে শুরু করে মূল অনুষ্ঠান—সবখানেই যুদ্ধের ভয়াবহতার বিরুদ্ধে সরব ছিলেন তারা।
বিশেষ করে স্প্যানিশ তারকা জাভিয়ের বারদেমের প্রতিবাদী কণ্ঠ নজর কেড়েছে সবার। আন্তর্জাতিক ফিচারে সেরা চলচ্চিত্রের পুরস্কার দেওয়ার সময় তিনি ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে এবং যুদ্ধের বিরুদ্ধে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। এ সময় পুরো মিলনায়তন তার বক্তব্যে করতালিতে ফেটে পড়ে। এছাড়া পোশাকের সাথে প্রতিবাদী পিন পরে তিনি গাজায় চলমান মানবিক সংকটের প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেন।
রিপোর্টারের নাম 





















