ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তু লক্ষ্য করে নতুন করে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, এই অভিযানে প্রথমবারের মতো তারা ‘সেজিল’ নামক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, শব্দের চেয়ে প্রায় ১৩ গুণ বেশি দ্রুতগতিসম্পন্ন এই সলিড-ফুয়েল ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত বিধ্বংসী। মূলত গত ২৮ ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে এবং নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবে তেহরান এই কৌশলগত অস্ত্রটি ব্যবহারের সিদ্ধান্ত নেয়।
রিপোর্টারের নাম 























